সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’ পাকিস্তানের তাবলিগ জামাতের আমির মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল ‘শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না’

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে গ্যাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে শ্রমিকরা পুরাতন জাহাজ ভাঙ্গার কাজ করার সময় গ্যাসে আক্রান্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের ইয়ার্ড মালিকপক্ষ চমেক হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করায় বলে জানা যায়।

বুধবার দুপুরে শীতলপুরে অবস্থিত মাস্টার আবুল কাশেমের মালিকানাধীন ম্যাক কর্পোরেশন ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানার করুয়াফেরু এলাকার আবু তাহেরের পুত্র মো.ছবিদুল (২৬),পিরোজপুর ভাণ্ডারিয়া এলাকার গফুর মাতব্বরের পুত্র মোহাম্মদ রাসেল (২৫) ও একই এলাকার আমজাদ বেপারীর পুত্র নান্টু হোসেন (২৪)।

জানা যায়, আজ দুপুরে ম্যাক কর্পোরেশনের ইয়ার্ডে একটি জাহাজের মালামাল খুলতে গিয়ে জাহাজের পাম্পের হাউজের গ্যাস লিক হয়ে গেলে ৯ জন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের চমেক হাসপাতালে নেয়ার পর তিন মারা যায় এবং বাকি ৬ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মুহা. শামীম শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‌কাজ করার সময় তিন শ্রমিক মারা যান এবং তাদেরকে মর্গে রাখা হয়।

-এএ