বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

আজই বিশেষ বিমানে আসছে মশা নিধনের ওষুধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এডিস মশা নিধনের বিদেশি ওষুধের নমুনা আজই বিশেষ বিমানে করে দেশে আসছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ চলাকালীন হাইকোর্টকে এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবীরা।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মুহাম্মদ সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চকে আইনজীবীরা আরও জানান, বিদেশ থেকে আনা এই নমুনা ওষুধের কার্যকারিতার প্রাথমিক পরীক্ষা মহাখালীর একটি ল্যাবরেটরিতে চালানো হবে।

এদিন আদালতে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে সাঈদ আহমেদ রাজা এবং উত্তর সিটি করপোরেশনের পক্ষে তৌফিক ইনাম টিপু শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ।

এর আগে গত ২৫ জুলাই এডিস মশা নিধনে কার্যকর ওষুধের ডোজ বাড়াতে ঢাকার দুই সিটিকে ৩০ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন হাইকোর্ট। নির্ধারিত সময় পর এ বিষয়ে অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দাখিলেরও আদেশ দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ