সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’ পাকিস্তানের তাবলিগ জামাতের আমির মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল ‘শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না’

ইহুদিদের জন্য ৬ হাজার ঘরবাড়ি নির্মাণ করছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিদের জন্য নতুন ছয় হাজার ঘরবাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েল। এরিয়া সিতে এই গৃহায়ন প্রকল্পের অনুমতি পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম।

এছাড়া ফিলিস্তিনিদের জন্যও সাতশ ঘরবাড়ি নির্মাণ প্রকল্প অনুমোদনের কথা জানানো হয়েছে।

আন্তর্জাতিক আইনে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ হলেও তা মানছে না দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার জামাতা জ্যারেড কুশনারের সফরের ঠিক আগেই নতুন বসতি নির্মাণের কথা জানালো ইসরায়েল।

এদিকে পশ্চিম তীরের নতুন প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নতুন করে কোনো বসতি বা বসতি স্থাপনকারীকে উচ্ছেদ করা হবে না।

-এটি