সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’ পাকিস্তানের তাবলিগ জামাতের আমির মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল ‘শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না’

রুটির দাম কমিয়ে তেলের দাম বাড়িয়েছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে রুটির দাম বাড়ানো হলেও চাপের মুখে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইমরান খান সরকার। এক ধাক্কায় তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা বাড়ানো হয়েছে।

পেট্রোলে লিটার প্রতি দাম বেড়েছে ৫.১৫ টাকা। বর্ধিত দাম হয়েছে ১১৭.৮৩ টাকা। হাই স্পিড ডিজেলের দাম বেড়েছে ৫.৬৫ টাকা। কেরোসিনের দাম বেড়েছে ৫.৩৮ টাকা ও লাইট ডিজেলের দাম বেড়েছে ৮.৯ টাকা।

এর আগে বিপাকে পড়ে রুটির দামও বাড়িয়ে দিয়েছিল পাকিস্তান। কিন্তু সাধারণ মানুষের চাপে দাম কমিয়েছে ইমরান খান সরকার।

নান ও রুটির দাম আগের অবস্থায় ফিরিয়ে নিয়েছে পাকিস্তান। বর্তমানে সেখানকার বিভিন্ন শহরে নান বিক্রি হয় ১২ টাকা থেকে ১৫ টাকায়। গ্যাসের শুল্ক ও আটার দাম বৃদ্ধির আগে এই দাম ছিল ৮ টাকা থেকে ১০ টাকা।

একইভাবে বর্তমানে রুটির দাম ১০ থেকে থেকে ১২ টাকা। আগে এর দাম ছিল ৭ থেকে ৮ টাকা।

‘ইন্টারব্যঅশনাল মনিটারি ফান্ড’ এর হিসেব বলছে, পাকিস্তানের আর্থিক বৃদ্ধি এবছর হয়েছে মাত্র ২.৯ শতাংশ, যা গত বছরেও ছিল ৫.২ শতাংশ। স্টেট ব্যাংক অফ পাকিস্তানে ফরেন রিজার্ভ হিসেবে পড়ে আছে মাত্র ৮ বিলিয় ডলার।

-এটি