বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

সমালোচনার মুখে স্বাস্থ্যমন্ত্রী দেশে, দুপুরে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু জ্বর সারা দেশে মহামারী আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে সরকার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করেছে। তবে সপরিবারে মালয়েশিয়া সফরে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র সমালোচনার মধ্যে বুধবার মধ্য রাতে দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, আজ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করবেন তিনি। দুপুর ২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার সকালে তিনি মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য একশ’ শয্যার একটি নতুন ওয়ার্ড উদ্বোধন করেন।

প্রসঙ্গত, ডেঙ্গুর কারণে রাষ্ট্রীয় দুর্যোগে ব্যক্তিগত ভ্রমণে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী। সেখান থেকে ৪ আগস্ট দেশে ফেরার কথা ছিল। গত কয়েক দিন এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে। এ কারণে বুধবার রাতেই দেশে ফেরেন তিনি।

এর আগে মঙ্গলবার ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তার ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ