বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আওয়ার ইসলামের উদ্যোগে দেয়ালিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসার অধিকাংশ শিক্ষার্থীর লেখালেখির হাতেখড়ি হয় বাংলা  দেয়ালিকার মাধ্যমে। ঢাকার প্রায় সকল মাদরাসা গুরুত্বের সঙ্গে প্রকাশ করে বাংলা দেয়ালিকা। প্রকাশিত বাংলা দেয়ালিকার সম্পাদক বা সম্পাদনা পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা মুগদার আওয়ার ইসলাম অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় ‘দেয়াল পত্রিকার বিকাশ ও মানউন্নয়ন’ বিষয়ে ভাবনাবিনিময় হবে।

আওয়ার ইসলাম সম্পাদক মন্ডলীর সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুস সামাদ মতবিনিময় সভার সভাপতিত্ব করবেন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন, স্বপ্নচারী লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন। শুভেচ্ছাবক্তব্য দিবেন কবি ও গবেষক মুসা আল হাফিজ।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বার্তা টোয়েন্টিফোর ডটকম-এর ইসলাম বিভাগীয় প্রধান মুফতি এনায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর ।

প্যানেল আলোচক হিসাবে থাকবেন, আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির, দৈনিক আলোকিত বাংলাদেশের বিভাগীয় সম্পাদক আলী হাসান তৈয়ব, ইসলাম প্রতিদিনের সম্পাদক মাওলানা মিরাজ রহমান, অভিজাত প্রকাশনী সংস্থা মাকতাবাতুল ইসলামের স্বত্বাধিকারী আহমদ গালিব, প্রোডাক্ট ম্যানেজমেন্ট রকমারি ডটকমের এহসানুল হক, লেখক মাওলানা মনযূরুল হক, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ, দৈনিক কালের কণ্ঠের সহ-সম্পাদক আতাউর রহমান খসরু, দৈনিক যুগান্তরের সাব এডিটর তানজিল আমির, দাওয়াতুল হকের প্রকাশনা বিষয়ক সম্পাদক রিদওয়ান হাসান, অনলাইন একটিভিটিস্ট ও শিক্ষক ফারুক ফেরদৌস, নন্দিত উপস্থাপক আবু সাঈদ জুবায়ের, দৈনিক সময়ের আলোর বিভাগীয় সম্পাদক আমিন ইকবাল, মাসিক আরমোগানের নির্বাহী সম্পাদক ওমর শাহ, কবি সুলাইমান সাদী।

আওয়ার ইসলাম সম্পাদ হুমায়ুন আইয়ুব ‘দেয়াল পত্রিকার শিল্পায়ন ও বিকাশের পথ সমৃদ্ধকরার উন্মুক্ত আলোচনায় দেয়াল পত্রিকার সম্পাদকদের যথা সময়ে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি’।

পর্যায়ক্রমে ইসলামি ভাবধারার মাসিক, ত্রৈমাসিক পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকদের নিয়েও মতবিনিময় সভার আয়োজন করবে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

যেভাবে অংশ নেবেন: ‘দেয়াল পত্রিকার বিকাশ ও মানউন্নয়ন’ বিষয়ক মতবিনিমিয় সভায় অংশ নিতে পত্রিকার সম্পাদক বা সম্পাদনা পরিষদের সদস্যদের আওয়ার ইসলামের সঙ্গে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ অনুষ্ঠানে প্রতিটি দেয়াল পত্রিকা থেকে সর্বোচ্চ দুইজন অংশ নিতে পারবেন।

নিবন্ধনের জন্যে যোগাযোগ করুন - ৫৮/৩৫-৫ এম এম খান টাওয়ার, মদিনাবাগ, উত্তর মুগদা।

ফোন: ০১৭১৯ ০২৬৯৮০, ০১৬১৩৯৮৯৮৭৮

বি: দ্র: শুক্রবার বাদ জুমা (দুপুরে) আমন্ত্রিতদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ