বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

গোপন বৈঠক থেকে জামায়াতের ১৬ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝালকাঠিতে গোপন বৈঠক চলাকালে জেলা জামায়াতের সেক্রেটারি, শিক্ষক ও ভূমি অফিসের কর্মচারীসহ ১৬ জামায়াত নেতাকর্মী এবং বাড়ির মালিককে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের বিশেষ অভিযানে শহরের শীতলাখোলা মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, শহরের শিতলাখোলা এলাকায় জেলা জামায়াত নেতা ও তারাবুনিয়া ওয়াহিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মনিরুজ্জামানের ভাড়া বাসায় গোপন বৈঠকে বসেন জেলার শীর্ষ জামায়াত নেতারা।

ঐ বাসায় প্রায়ই জামায়াতের গোপন বৈঠক হত। নাশকতার প্রস্তুতি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র নিয়ে শুক্রবার সকাল ৬টার দিকে ওই বাসায় বৈঠক শুরু করেন জামায়াত নেতাকর্মীরা।

খবর পেয়ে পুলিশ চারদিক থেকে বাড়িটি ঘিরে ফেলে। এরপর ভেতরে গিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক ও পৌর জামায়াতের আমির আবদুল হাই সিকদারসহ ১৬ নেতাকর্মীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে সভা পরিচালনার কয়েকটি বই উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক মহিউদ্দিন খোকনকেও আটক করে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান বলেন, জামায়াত নেতারা বিভিন্ন সময় ওই বাসায় বৈঠক করে আসছিলেন।

তারা নাশকতার প্রস্তুতি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র নিয়ে বৈঠককালে পুলিশ তাদেরকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ১৭ জন ছাড়াও অজ্ঞাত আরো ১৫-২০ জনকে মামলায় আসামি করা হবে।

-এটি