বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

জামালপুরে আগুনে পুড়েছে ৯ টি দোকান, ২ কোটি টাকার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে মসজিদ মার্কেটে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। এছাড়াও ১০ থেকে ১২টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় দু’কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, আজ দুপুর দেড়টার দিকে হঠাৎ বাজারে মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে ক্রমশই ভয়াবহতা দেখা দেয়।

পরে খবর পেয়ে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। স্থানীয় সানন্দবাড়ী বণিক সমিতির সাধারণ সম্পাদক বসরত আলী এ তথ্য জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ