সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ বানাতে চায় সরকার: প্রধানমন্ত্রী নবীজির বিনয় থেকে উম্মতের শিক্ষা শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের নির্দিষ্ট জায়গায় বসলে হকারদের উচ্ছেদ করা হবে না: ডিএসসিসি প্রশাসক এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’  পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ এগিয়েছে মাত্র ২০ শতাংশ, মানববন্ধনে স্থানীয়রা আকিজ ফাউন্ডেশন মাদরাসায় নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে

এরশাদের আসনে উপনির্বাচনে আ’লীগের প্রার্থী রেজাউল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এ আসনে নৌকা নিয়ে লড়বেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু।

শনিবার রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সোমবার থেকে এই আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। শেষ সময় পর্যন্ত এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মোট ১৬জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের রংপুর-৩ আসনটি শূন্য হয়। ১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ৫ অক্টোবর এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ