সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ বানাতে চায় সরকার: প্রধানমন্ত্রী নবীজির বিনয় থেকে উম্মতের শিক্ষা শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের নির্দিষ্ট জায়গায় বসলে হকারদের উচ্ছেদ করা হবে না: ডিএসসিসি প্রশাসক এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’  পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ এগিয়েছে মাত্র ২০ শতাংশ, মানববন্ধনে স্থানীয়রা আকিজ ফাউন্ডেশন মাদরাসায় নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে

নির্দিষ্ট জায়গায় বসলে হকারদের উচ্ছেদ করা হবে না: ডিএসসিসি প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সরকার হকারদের উচ্ছেদ করতে চায় না বলে জানিয়েছেন  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, নির্দিষ্ট জায়গায় বসলে, তাদের উচ্ছেদ করা হবে না।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্তকরণ পরবর্তী সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

ডিএসসিসি প্রশাসক জানান, অবৈধ দখল উচ্ছেদের পরও যদি হকাররা ফুটপাতে দোকান নিয়ে বসে, তাহলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। 

তিনি আরও জানান, প্রতিটি হকার সংগঠনের নেতাদের সাথে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত, মূল রাস্তা বন্ধ করে হকার বসতে দেওয়া হবে না। সিটি করপোরেশন চায় হকাররা নির্দিষ্ট জায়গায় বসুক। শুক্রবার ও শনিবার হলিডে মার্কেট বসতে পারবে, জানান ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ