বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার সবুজবাগ এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার বেলা দুইটার দিকে শহরের মেড্ডা সবুজবাগ এলাকার একটি পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, সবুজবাগ এলাকার একটি পুকুরপাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু'দিন আগে শিশুটির জন্ম হয়েছে। রাতের অন্ধকারে কেউ পুকুরপাড়ে মরদেহটি ফেলে গেছেন। লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

-এটি