শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

আল্লামা ইউসুফ মুতালার ইন্তেকালে মাওলানা নুরুল ইসলামের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃটেনের বিশিষ্ট আলেম শাইখুল হাদিস আল্লামা শাইখ জাকারিয়া রহ. এর অন্যতম খলিফা ও বৃটেনের বেরি দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠতা মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা ইউসুফ মুতালার ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও খিলগাঁও আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুমের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম।

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বৃটেনের হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ আল্লামা ইউসুফ মুতালার ইন্তেকালে বৃটেনের মুসলিম কমিউনিটির অপুরনীয় ক্ষতি হলো। তার ইন্তেকালে মুসলমানরা তাদের একজন গুরুত্যপুর্ন অভিভাবককে হারালো যা পূরণ হওয়ার নয়।

আল্লামা নুরুল ইসলাম তার রুহের মাগফিরাত ও তার দরজাত বুলন্দ হওয়ার জন্য বিশেষ দোয়া করেন এবং মরহুমের শোকাহত পরিবার ও ছাত্র, ভক্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, মাওলানা ইউসুফ মুতালা রহ.  যুক্তরাজ্যের একজন খ্যাতনামা আলেম ছিলেন।  শায়খুল হাদিস মাওলানা যাকারিয়া রহ. এর খলিফা ছিলেন। বৃটেনের ইসলামি শিক্ষা প্রচার প্রসারে দার অবদান সবচেয়ে বেশি।

যুক্তরাজ্যের ব্ল্যাকবার্নে  বসবাস করতেন মাওলানা ইউসুফ মুতালা রহ.।  নববি ইলম, তাকওয়া ও নৈতিকতার এক নিখুঁত মিশ্রণ ছিলো তার মাঝে। মানুষজনকে আমি এটাও বলতে শুনেছি তিনি সাহাবাদের এক জলন্ত প্রতিচ্ছবি ছিলেন।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ