রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

৪৫৬৯ কোটি টাকার ই-পাসপোর্ট প্রকল্প থেমে আছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: থেমে আছে ইলেক্ট্রনিক পাসপোর্ট প্রকল্পের কার্যক্রম। কয়েক দফা ঘোষণা দিয়েও নাগরিকদের হাতে ই-পাসপোর্ট তুলে দিতে পারেনি কর্তৃপক্ষ। বার বার সময় দিলেও ই-পাসপোর্ট না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন পাসপোর্ট প্রত্যাশীরা। আর প্রকল্পের অগ্রগতির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি অধিদপ্তরের মহাপরিচালক।

দেশে বর্তমানে প্রতি মাসে প্রায় ৪ লাখ ২০ হাজার মেশিন রিডেবল পাসপোর্টের চাহিদা রয়েছে। এরই প্রেক্ষিতে ২০১৭ সালে চার হাজার ৫৬৯ কোটি টাকা খরচে ই-পাসপোর্ট প্রকল্প হাতে নেয় সরকার। এ লক্ষ্যে গত বছরের জুলাইয়ে জার্মান কোম্পানী ভেরিডোসের সঙ্গে চুক্তিও স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী ২০১৯ সালের জানুয়ারি থেকে ই-পাসপোর্ট পূর্ণাঙ্গভাবে চালুর কথা থাকলেও এরই মধ্যে কয়েক দফা সময় বাড়িয়েও তা বাস্তবায়ন করতে পারেনি কর্তৃপক্ষ। আর এতে ক্ষোভ জানিয়েছে পাসপোর্ট প্রত্যাশীরা। একজন বলেন, 'জুলাই মাসের ১ তারিখ থেকে ১০ বছরের জন্য পাসপোর্ট দেয়ার কথা ছিলো। অপেক্ষা করে আবার সেই ৫ বছরের টায় পেলাম।'

আরো কয়েকজন জানা পাসপোর্ট অফিসের লোকজনও বলতে পারছে না কবে নাগাদ ই-পাসপোর্ট চালু হবে। আর প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় এমআরপি বই কিনতে অতিরিক্ত ব্যয় হচ্ছে সরকারের।

অধিদপ্তরে প্রায় ২ মাস ঘুরেও পাওয়া যায়নি ই-পাসপোর্ট প্রকল্পের অগ্রগতির কোন তথ্য। ই পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান বলেন, 'ই পাসপোর্টের কোনো ফাইনাল ডেট দিতে পারবো না। মন্ত্রণালয় থেকে জানানোর পর বিষয়টি জানাতে পারবো।'

অধিদপ্তর সূত্র জানায়, ই-গেট স্থাপনের ধীরগতিসহ নানা কারণে থমকে গেছে এ প্রকল্প। এছাড়া, ৮টি প্রিন্টিং মেশিনের মাত্র একটি ও ৫০টি ই গেটের মধ্যে মাত্র দুটি স্থাপনের চিত্র বলে দেয় ই-পাসপোর্ট পেতে আরও লম্বা সময় অপেক্ষা করতে হবে গ্রাহকদের।

-টি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ