বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বন্যহাতির আক্রমণে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী যুবলক্ষ্মীপাড়ায় নামাজ পড়ে বাড়ি ফেলার পথে বন্যহাতির আক্রমণে শরিফ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একদিন আলী মিয়ার ছেলে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেলার পথে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যুবলক্ষ্মীপাড়া জামে মসজিদে শরিফ হোসেন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেয়ার পথে বন্যহাতির পাল তাকে আক্রমণ করে। বন্যহাতির পাল তাকে মাটিতে ফেলে এলোপাতাড়ি বুকে আঘাত করে। এসময় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে মারা যান। গুলশাখালী ইউপি চেয়ারম্যান আবু নাছির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, প্রতিবছর বন্যহাতির আক্রমণে মানুষ মারা যাচ্ছে। লংগদুর গুলশাখালী, বগাচত্তর, ভাসাইন্যদমসহ বিভিন্ন এলাকায় আশেপাশে ঘুরাফেরা করে বন্যহাতির পাল। সন্ধ্যা নামতেই পাহাড় থেকে নেমে এসে এলাকার কোনো না কোনো গ্রামে হানা দিয়ে ক্ষতি করছে এইসব বন্যহাতির পাল।

-এএ