রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লালমোহনে বাসচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস চাপায় মো. শরীফ নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লালমোহন বাজারের চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর শরীফের সহপাঠী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

নিহত শরীফ লালমোহন হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র ও লালমোহন পৌরসভার গুচ্ছগ্রামের মো. কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শরীফ সাইকেল যোগে লালমোহন বাজার থেকে বাড়ি যাচ্ছিল। এ সময় চৌরাস্তায় আসলে চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপায় দিয়ে চলে যায়। এতে শরীফ ঘটনাস্থলেই মারা যায়। পরে উত্তেজিত জনতা ও শরীফের সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। ফলে চরফ্যাশন-ভোলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে বাসটি চাপা দিয়ে দ্রুত চলে যাওয়ায় সেটিকে আটক করা যায়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ