রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এখন থেকে মুখের কথায় কল যাবে হোয়াটসঅ্যাপে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখন থেকে শুধু মুখের কথায় কল করা যাবে হোয়াটসঅ্যাপে। নতুন এই ফিচার যুক্ত হলো জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে।

গুগল অ্যাসিস্ট্যান্টের (Google Assistant) মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই নতুন ফিচার ব্যবহার করে হোয়াটসঅ্যাপের অডিও এবং ভিডিও এই দুই ধরণের কলই করতে পারবেন। গুগল ইতোমধ্যেই এই ফিচারের আপডেট দিতে শুরু করেছে।

এতদিন গুগলের মাধ্যমে কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে ম্যাসেজ পাঠানো যেত। এখন থেকে ম্যাসেজ ছাড়াও ভিডিও এবং অডিও কল করা যাবে।

গুগল অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে ভিডিও কল করতে চাইলে বলতে হবে 'Hey Google'। এই কমান্ডের সাথে সাথেই ফোনে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এবার যাকে কল করতে চান তার নাম বলুন। যেমন, যদি বলা হয়,'হাই গুগল, হোয়াটসঅ্যাপ ভিডিও মাহবুব' তাহলে মাহবুব নামের ব্যক্তির কাছে ভিডিও কল চলে যাবে।

একইভাবে অডিও কল করতে চাইলে বলতে হবে অডিও এবং কাঙ্খিত ব্যক্তির নাম। আর এভাবেই হোয়াটসঅ্যাপ না খুলে সরাসরি ভয়েস কমান্ডের মাধ্যমে সহজেই করা যাবে হোয়াটসঅ্যাপে ফোন কল।

আইফোন ব্যবহারকারীরা গুগলের এই সুবিধাটি এখনই পাচ্ছেন না। সর্বশেষ টেক জায়ান্ট গুগলের প্রতিবেদন বলছে, বর্তমানে বিশ্বের ৮০টি দেশে ৩০ টিরও বেশি ভাষায় গুগল অ্যাসিসটেন্টের সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা। সূত্র: দ্যা জাকার্তা পোস্ট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ