সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাবার সরাসরি ওপরে অবস্থান করল চাঁদ! ফজরের আজানের মাঝখানে মুয়াজ্জিনকে ছুরিকাঘাত! শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ বানাতে চায় সরকার: প্রধানমন্ত্রী নবীজির বিনয় থেকে উম্মতের শিক্ষা শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের নির্দিষ্ট জায়গায় বসলে হকারদের উচ্ছেদ করা হবে না: ডিএসসিসি প্রশাসক এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’ 

‘ধর্ষকের সঙ্গে নির্যাতিতার বিয়ে দিয়ে বেআইনী কাজ করেছেন ওসি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনা সদরে তিন সন্তানের জননীকে অপহরণ করে গণধর্ষণের পর থানায় মামলা না নিয়ে ওসি ধর্ষকের সাথে ওই নির্যাতিতা মহিলার বিয়ের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, জোরপূর্বক বিয়ে দিয়ে অমানবিক ও বেআইনী কাজ করেছেন ওসি। নির্যাতিতা নারীর বৈধ স্বামীকে তালাক দিতে বাধ্য করার অধিকার কোন কর্মকর্তার থাকতে পারে না।

আইন শৃঙ্খলা বাহিনীল সদস্য হিসেবে ওসির এ ভূমিকা ধর্ষকদের আরো প্ররোচিত করবে। যারা জনগণের জান মাল ইজ্জতের রক্ষক তাদের দ্বারা বেআইনী কর্মকান্ড কোনভাবেই বরদাস্ত করা যায় না।

বিবৃতিতে তিনি ধর্ষকের সহিত নির্যাতিতা মহিলার বিয়ের ঘটনায় জড়িত ওসিসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ