রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলায় তুরস্কের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের সরকারি তেল স্থাপনা আরামকোতে ড্রোন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়।

রোববার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শনিবারের ড্রোন হামলায় আমরা নিন্দা জানাচ্ছি। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের কাছে আরামকো কোম্পানির একটি তেল স্থাপনায় হামলার পর ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আঞ্চলিক দেশগুলোকে উসকানি থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে তুরস্ক। তা-না হলে পারস্য উপসাগরীয় দেশগুলোতে নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট হতে পারে।

ড্রোন হামলার পর থেকে সাময়িকভাবে সৌদি আরব তাদের উৎপাদন প্রতিদিন ২০ লাখ ব্যারেল কমিয়েছে। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

সৌদি নেতৃত্বাধীন জোট বর্তমানে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের হামলার সঙ্গে অতীতে হুতিদের হামলার মিল রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ