মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

ইয়াবাসহ গ্রেফতার সেই ৫ পুলিশ রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসামি ছেড়ে ইয়াবার ভাগবাটোয়ারা সময় গ্রেফতার সেই পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার পাঁচ পুলিশ সদস্যকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (পরিদর্শক) পরিদশ চন্দ্র। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া তিনজনের তিনদিন ও দুই জনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তিনদিনের রিমান্ডকৃতরা হলেন- গুলশান থানার এএসআই মাসুদ আহমেদ মিয়াজী (৪৪), এপিবিএনের কনস্টেবল প্রশান্ত মণ্ডল (২৩) ও নায়েক মুহা. জাহাঙ্গীর আলম (২৭)। এছাড়া দুইদিনের রিমান্ডকৃতরা হলেন- এপিবিএনের কনস্টেবল মুহা. রনি মোল্ল্যা (২১) ও কনস্টেবল মুহা. শরিফুল ইসলাম (২৩)।

এর আগে রোববার বিকেলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর এদিন রাতেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ