বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

খাগড়াছড়িতে ইসলাম গ্রহণ করলেন আথুইমং মারমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চট্টগ্রামের খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলার তিনটহরী গ্রামে ইসলামের আদর্শে অনুুপ্রাণিত বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন মুহাম্মদ জয়নাল আবেদীন।

রাষ্ট্রীয় হলফ নামার বরাতে জানা যায়, তার পূর্ব নাম ছিলো আথুইমং মারমা। হলফ নামায় তিনি লিখেন, আমি, আথুইমং মারমা, বর্তমান নাম- মুহম্মদ জয়নাল আবেদীন, পিতা- মৃত মংমলে মারমা, মাতা- আবাই মারমা, সাকিন বাবুৱ টিলা, দক্ষিণ পাড়া, ২০৮ নং মানিকছড়ি, ৪নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদ, ডাকঘর- মানিকছড়ি- ৪৪০, থানা- মানিকছড়ি, জেলা- খাগড়াছড়ি, জন্মতারিখ- ০৭/০৪/১৯৮৭ইং।

পেশাকুমি, ধর্ম ইসলাম (পূর্ণ ধর্ম বৌদ্ধ), জাতীয়তা- বাংলাদেশী, জাতীয় পরিচয় পত্র নম্বর- ৪৬১৬৭৮০৫২৮৭৮১, অত্র হলফ নামা পূর্বক শপথ করিয়া এই মর্মে ঘােষণা করিতেছি যে, আমি আমার জীবনের বর্তমান ভবিষ্যৎ সহ সার্বিক ভালমন্দ বুঝার মত সক্ষম। ছোট কাল হইতে আমি পবিত্র ইসলাম ধর্মের যাবতীয় বিধি বিধান ও আচার আচরণ কে অত্যন্ত ভালবাসতাম।

আমি পবিত্র ইসলাম ধর্মের বিভিন্ন মাহফিল শুনেছি এবং ধর্মীয় বই পুস্তুক অধ্যয়ন করেছি। যার ফলে আমার নিকট পবিত্র ইসলাম ধর্মই আল্লাহর নিকট একমাত্র মনােনীত মেনে এ সত্য ধর্ম হিসেবে বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করলাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ