শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

তাপমাত্রা সহনীয় রাখতে আরাফার ময়দানে 'কৃত্রিম বৃষ্টি' (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: জিলহজের ৯ তারিখে সকল হাজিরা একত্রে আরাফাতের ময়দানে অবস্থান করা হজের মূল কাজ। কিন্তু দিনের বেলায় সৌদিতে তাপমাত্রা বেশি থাকায় এই দিনে হজযাত্রীরা একটু অস্বস্তিতে থাকেন এবং গরমে কষ্ট পান।

তীব্র গরমে হাজিদের যেন এরকম কষ্ট না হয়, এ কারণে তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতে আরাফাতের ময়দান এবং আশপাশের সড়কগুলোতে অভিনব কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করেছে দেশটির সরকার। যা শিশিরের মতো নিখুঁত হয়ে উপরের পিলারগুলোর ফোয়ারা থেকে অনবরত মাটিতে বৃষ্টি হয়ে ঝরে।

কৃত্রিম হলেও সৌদি সরকারের হজযাত্রীদের প্রতি এমন অকৃত্রিম ভালবাসায় মুগ্ধ হয়েছে সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত 'কৃত্রিম বৃষ্টি'র একটি ভিডিওর কমেন্টবক্সে নোটিজেনদের অনেকে সরকারের সুন্দর এই ব্যবস্থাপনার প্রসংশা করেছেন এবং তাদের প্রতি ভালবাসা জানিয়েছেন।

https://www.facebook.com/AlArabiya.Urdu/videos/2431942433758486/

সূত্র: আল আরাবিয়া ডটনেট

আরএম/