শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি কেরানীগঞ্জে পোশাকের মার্কেটে অগ্নিকাণ্ড

'এ দেশে ইসলাম বাদ দিয়ে কোনো কিছু সম্ভব না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাদেমুল ইসলাম বাংলাদেশের ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মোহাম্মদ তাসনীম বলেছেন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, শিক্ষাব্যবস্থা সব কিছু ইসলাম মেনেই পরিচালিত হবে। ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট বা সংবিধান কোন কিছুই ইসলামের বাইরে না।

শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন।

মুফতি মোহাম্মদ তাসনীম বলেন, যে দেশের সরকার কুরআন-সুন্নাহ বিরোধী আইন না করার মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছে, যে দেশের প্রধানমন্ত্রী মদিনার সনদে রাষ্ট্র পরিচালনায় আগ্রহী, যে দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও ৯৫ ভাগ মানুষ মুসলমান সে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার এখতিয়ার কারো নাই ।

তিনি আরও বলেন, ডাকসুর এ ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য। দেশের সাধারণ জনগণ এবং শিক্ষার্থীরা এ ধরনের সিদ্ধান্ত মেনে নিবে না।

তিনি জাতির কাছে প্রশ্ন রেখে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান নাকি অন্য কোনো রাষ্ট্র কতৃক পরিচালিত না ভিন্ন কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যে সেখানে ধর্মভিত্তিক সংগঠন নিষিদ্ধ করা হবে??

তিনি ধর্মভিত্তিক সকল রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন কে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদের আহ্বান জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ