রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সরকারি দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পদ অনুসন্ধানে দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যাসিনো কাণ্ডের জের ধরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ও তাদের স্বজনদের অবৈধ সম্পদের অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অভিযুক্তদের মধ্যে রয়েছে দুজন সংসদ সদস্যের নাম।

তাদের নাম না জানালেও, দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলছেন, দুর্নীতির তথ্য-প্রমাণ পেলেই ব্যবস্থা নেয়া হবে, এক্ষেত্রে কোনো দল-মত দেখা হবে না।

ক্যাসিনোসহ আইন-শৃঙ্খলা বাহিনীর নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরুর পর পরই সামনে আসে এর সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীর নাম।

এ অবস্থায় অভিযুক্তদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করে দুদক। করণীয় ঠিক করতে সেগুনবাগিচার কার্যালয়ে সব উপপরিচালক, পরিচালক, মহাপরিচালক ও সচিবকে নিয়ে হয়েছে দুদকের বৈঠক। এসময় দেয়া হয় ভোলা ও কুমিল্লার দুই সংসদ সদস্য, একাধিক যুবলীগ নেতাসহ ক্ষমতাসীন দলের শতাধিক নেতাকর্মীর অবৈধ সম্পদ অনুসন্ধানের দিক-নির্দেশনা।

তবে আওয়ামী লীগের বেশ কজন দুর্নীতিবাজ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানালেও, কোনো ব্যক্তি বিশেষের নাম বলতে রাজি হননি দুদক কমিশনার মোজাম্মেল হক খান।

ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযানে নাম আসেনি, এমন কিছু দুর্নীতিবাজ ব্যক্তির তথ্য-প্রমাণও সংগ্রহ করছে দুদক। আদালতে উপস্থাপনযোগ্য তথ্য পেলেই নেয়া হবে আইনি ব্যবস্থা। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কথা বিবেচনায় রেখেই কাজ চলছে বলেও জানিয়েছে দুদক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ