রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিএনপি নেতাদের সম্পদের হিসাব বের করা হবে: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির আমলে অর্জিত অবৈধ সম্পদের হিসাবও নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদেরও সম্পদের হিসাব বের করা হবে। শুধু মন্ত্রী-এমপি কেন, প্রত্যেকেরই দুর্নীতি তথা ক্ষমতায় থাকাকালে দলটির নেতারা কে কত টাকার মালিক প্রত্যেকের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করা হবে।

এ সময় নিরাপদ সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি বলেও জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়টি পুরোই গুজব। আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না। অথচ দেখলাম এ বিষয় নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে গঠিত টাস্কফোর্সের কাজ খুব শিগগিরই শুরু হবে বলেও জানান ওবায়দুল কাদের। এ সময় চলমান দুর্নীতিবিরোধী অভিযান নিয়েও কথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী।

ঈসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন। আমার মনে হয়, এ ব্যাপারে বলার অথরিটি তার। তিনি যা বলেছেন সেটা বিশ্বাস করে থাকুন। প্লিজ ওয়েট অ্যান্ড সি। শিগগিরই জানতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ