শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হোন: ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকান্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রসমাজের চলমান আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ডাকসু’র ভিপি নুরুলহক নুর। শনিবার সকালে নুর তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ আহ্বান জানান।

নুরুল হক নুর তার পোস্টে লিখেছেন, ‘বুয়েটের হলে আবরারের মৃত্যু, শিক্ষাঙ্গনে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের ভিন্নমতের শিক্ষার্থীদের উপর নির্যাতন-নিপীড়ন, সিট দখলের রাজনীতি, সন্ত্রাসী কার্যক্রমকে নতুন করে দেশের মানুষের সামনে নিয়ে এসেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো নড়েচড়ে বসেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশাসন নতুন করে ভাবছে। ঢাবির হল প্রভোস্ট কমিটি একটি সিদ্ধান্ত নিয়েছে যে, মাস্টার্স শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে হল ছাড়তে হবে। এর কিছুদিন আগে ডাকসুর সভায় সিদ্ধান্ত হয়েছিল ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের মেধা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে প্রশাসনিকভাবে সিট দেওয়া হবে। খুবই ভালো উদ্যোগ। ‘

ভিপি নুর শঙ্কা প্রকাশ করে বলেন, ‘তবে বাস্তবতা বলে ভিন্ন কথা, পরিবেশ-পরিস্থিতির কারণে প্রশাসন-কর্তৃপক্ষ চাপে পড়লে এমন অনেক উদ্যোগই নেয়। চাপে থাকলে কাজে গতি বাড়ে, মাঠে প্রতিবাদ থাকলে ন্যায় বিচারের সম্ভাবনা তৈরি হয়। চাপে না থাকলে কি অবস্থা, আশা করি সেটা ভালো করেই জানেন।’

তিনি বলেন, ঢাবিয়ানসহ অন্যদেরও সময় এসেছে হলে হলে গেস্টরুম-গণরুম নির্যাতন-নিপীড়ন, রাজনৈতিক কর্মসূচিতে যেতে বাধ্য করার অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করার। সময় এসেছে, প্রশাসনিকভাবে বৈধ সিটের দাবিতে আওয়াজ তোলার। আর চেপে যাওয়া নয়, এবার অন্তত প্রতিবাদী হোন, নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হোন।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দাসত্ব করতে কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয় নি।আবরার হত্যার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছাত্রসমাজের প্রতিবাদ চলমান থাকুন। আর যেন কোন আবরারকে প্রাণ দিতে না হয়, নির্যাতনের শিকার হতে না হয়।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ