বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মাদরাসাসহ সব শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধ হোক: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুয়েট শিক্ষার্থী আবরারের খুনিদের প্রায় সবাইকে গ্রেফতার করেছে সরকার, তবুও জনমনে সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা আছে। বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছে, দাবি ওঠেছে সব শিক্ষাঙ্গনে ছাত্ররাজনীতি নিষিদ্ধের। ভিন্নমত দমনের বিষয়টিও এখন সবার মুখে মুখে। গত ২৬ সেপ্টেম্বর ডাকসু ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের ঘোষণা করেছে। চলমান নানা বিষয়ে কথা হয় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হকের সঙ্গে। তিনি একই সঙ্গে রাজনীতিক, হাদিস বিশারদ এবং সুবক্তা।সময় ও রাজনীতি সচেতন এই মানুষটি কথা বলেছেন নিজ সংগঠন বিষয়েও।সাক্ষাৎকার নিয়েছেন- হুমায়ুন আইয়ুব।


আওয়ার ইসলাম: ছাত্র রাজনীতির সুফল এবং কুফল বিষয়ে কিছু বলুন?

মাওলানা মামুনুল হক: সবকিছুরই ভালো-মন্দ দু’টি দিকই থাকে। তেমনই ছাত্ররাজনীতিরও ভালো-মন্দ দু’টি দিক রয়েছে। ছাত্ররা একটি জাতির ভবিষ্যৎ। এই ছাত্রদের ভালো ও সুন্দরভাবে পরিচালিত করতে না পারলে জাতির কোনো ভবিষ্যৎ থাকতে পারে না। ছাত্ররাজনীতি যদি আদর্শিক রাজনীতি হয় তাহলে সে রাজনীতি জাতির জন্য কল্যাণকর। এর মাধ্যমে ভালো রাজনীতিবিদ উঠে আসবে। কিন্তু আমাদের দেশে সাধারণভাবে যে ছাত্ররাজনীতি চলছে, ক্ষমতার লাঠিয়াল হিসেবে ছাত্রদের ব্যবহারের প্রবণতা দিন-দিন বাড়ছে, এর দ্বারা যারা ছাত্ররাজনীতিতে যুক্ত; শুধু তারাই ক্ষতিগ্রস্ত হয় না বরং পুরাশিক্ষাঙ্গনকেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

আওয়ার ইসলাম: সম্প্রতি বুয়েটের ঘটনার পর বিভিন্ন মহল থেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধের কথা বলা হচ্ছে। এ বিষয়ে আপনার মতামত?

মাওলানা মামুনুল হক: ছাত্ররাজনীতি না; বরং শিক্ষাঙ্গন কেন্দ্রিক রাজনীতি বন্ধ করার সময় এসেছে।ছাত্র বা শিক্ষকরা রাজনীতি করতে পারে, তবে শিক্ষাঙ্গন কেন্দ্রিক রাজনীতি বন্ধ হওয়া দরকার। না হলে শিক্ষাঙ্গনের লেখাপড়াসহ সার্বিক পরিবেশ, শিক্ষক ছাত্রের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তা বিঘ্নিত করে।এছাড়াও ছাত্রদের মধ্যে পারস্পরিক দ্বন্দ সৃষ্টি হয় । মাদরাসার শিক্ষার্থী বা শিক্ষকদের বড় একটি অংশ রাজনীতির সাথে যুক্ত। এক্ষেত্রে তারাও রাজনীতি করতে পারবেন এবং দরকারও আছে।