রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শিল্পী আবু রায়হানের নতুন নাশীদ 'সফর'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান ।।

আবু রায়হান। একজন নাশীদ শিল্পী। ইসলামিক নাশীদের শ্রোতা কিন্তু আবু রায়হানের কণ্ঠ শুনেনি এ দেশে এমন শ্রোতা পাওয়া কঠিন। নাশীদ গেয়ে আবু রায়হান দেশ বিদেশে সুনাম -খ্যাতি অর্জন করছে সেই শৈশবেই৷ শৈশব কৈশোরের চৌহদ্দি পেরিয়ে এখন টগবগে যুবক। এখনো প্রতিনিয়ত তার দর্শক শ্রোতাদেরকে মুগ্ধ করে যাচ্ছেন সুরের মূর্চ্ছনায়।

আমরা মুসাফির। আছি সফরে। পারাপারের যাত্রী আমরা। সেই সফরের মুহুর্তটাকে আমরা অনেকেই ভুলে যাই।ভুলে যাই পরকালের পাথেয় অর্জনের কথা, ভুলে যাই প্রভুর স্মরণ।

শিল্পী আবু রায়হানের এবারের পরিবেশনায় ছিল 'সফর' নামক নাশীদ। যা আত্মভোলা মানুষদের বিবেকে করাঘাত করেছে। স্মরণ করিয়ে দিয়েছেন 'সফরের কথা।

গত ১৭ অক্টোবর বিকাল চারটায় তার নিজস্ব ইউটিউব চ্যানেল 'Abu Rayhan Official আপলোড করেন এই নাশীদ।

ইতোমধ্যে তার সফর নাশীদটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। একদিনেই নাশীদটি লক্ষাধিক দর্শক শ্রোতার ভালোবাসা পেয়েছে।

চমৎকার এই নাশীদটি লিখেছেন এবং সুর করেছেন গীতিকার আহমাদ আব্দুল্লাহ। ভিডিওর কাজ করেছেন এইচ আল হাদী। সাউন্ডের কাজ করেছেন শাহজাদ,এবং রেকর্ডের কাজ করেছেন কলরব শিলী মাহফুজ আলম।

ভিন্নধর্মী এই নাশীদের ভিডিও ধারনের কাজ করা হয়েছে কক্সবাজার, ইনানী, হিমছড়ি, উত্তরা এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মতো সুদর্শন জায়গাগুলোতে।

ভিডিও দেখতে-

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ