দিনদিন সমাজে অপরাধ বাড়ছে। বাড়ছে অপরাধীদের সংখ্যা। কিশোর থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা সকলেই জড়িয়ে পড়ছেন পাপাচারে। যার ফলে সমাজে বইছে না শান্তির সুবাতাস। মানবতার মহৎগুণ হারিয়ে হিংস্র হয়ে উঠছে মানুষ। রক্তপাত ধর্ষণ-খুন ও দুর্নীতির খবরে ভরে যায় জাতীয় পত্রিকাগুলোর পাতা। মারামারি কাটাকাটির খবর এখন পাঠকের কাছে অপরিচিত কিছু নয়। বরং তারা পত্রিকা হাতে নেওয়ার সময় এক প্রকার নিশ্চিত থাকেন এই ধরনের কোন একটি খবর তার সামনে আসবে।
কেন বাড়ছে সমাজে অপরাধ? এর জন্য দায়ী কারা? সর্বোপরি এর থেকে উত্তরণের উপায় সম্পর্কে আমরা জানতে চেয়েছি আল্লামা শাহ আহমদ শফীর খলিফা ও দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীর সঙ্গে। সাক্ষাৎকারে তার সঙ্গে ছিলেন আওয়ার ইসলামের বিশেষ প্রতিবেদক মাওলানা সুফিয়ান ফারাবী।
আওয়ার ইসলাম: সমাজে অপরাধের পরিমাণ বাড়ছে কেন?
মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী: হামদ ও সালাতের পর- দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে দিন দিন অপরাধের পরিমাণ বাড়ছে। বাড়ছে অপরাধীর সংখ্যা। নতুন নতুন অপরাধ জন্ম নিচ্ছে সমাজে। যার কারণে সমাজে সুখ, শান্তি, রহমত ও বরকত নেই। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র কোথাও শান্তির সু-বাতাস বইছে না।
এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে, মানুষের মাঝে সৃষ্টিকর্তার ভয় না থাকা। এটা হচ্ছে মৌলিক এবং প্রধান কারণ। মানুষের মন থেকে যখন আল্লাহর ভয় চলে যায়, তখন সে যা ইচ্ছে করতে পারে। সে যেকোন পাপাচারে লিপ্ত হতে পারে। যিনা-ব্যভিচার, ধর্ষণ, হত্যা, খুন, ঘুষ, দুর্নীতিসহ যেকোন অপরাধে মানুষ জড়িয়ে যেতে পারে একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে।
দ্বিতীয় আরেকটি কারণ হলো- অসুস্থ সাংস্কৃতির প্রতিযোগিতা। আমাদের দেশের সাংস্কৃতির অঙ্গনের মানুষগুলোর এদেশে অপরাধের ভিত্তি স্থাপন করে। নাটক, সিনেমা অশ্লীল ভিডিও ও এ জাতীয় বিভিন্ন বিষয়ের মাধ্যমে মানুষকে আল্লাহ বিমুখ করে দেয়। সৃষ্টিকর্ততার কথা ভুলিয়ে দেয়।
এজন্য আমি বলব, সমাজে অপরাধের প্রবণতা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো অসুস্থ সাংস্কৃতির প্রতিযোগিতা। আজ আমাদের যুব সমাজ এই অসুস্থ সাংস্কৃতির কবলে পড়ে তাদের নীতি-আদর্শ সবকিছু হারিয়ে ফেলছে।
তৃতীয়ত আরেকটি বিষয় যোগ করতে চাই মানুষের মাঝে ধন-সম্পদ