সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


দৈনিক পত্রিকায় কাজের সময়টা ছিল শেখা ও অর্জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি বিশিষ্ট লেখক শরীফ মুহাম্মদের একটি দীর্ঘ আত্মজৈবনিক সাক্ষাৎকার নেন জহির উদ্দিন বাবর। সেই সাক্ষাৎকারটির অংশবিশেষ প্রকাশিত হয়েছে লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত লেখকপত্রের তৃতীয় সংখ্যায়। আওয়ার ইসলামে পুরো সাক্ষাৎকারটি পর্যায়ক্রমে গদ্যআকারে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো নবম পর্ব


দৈনিক পত্রিকায় কাজ করা একই সঙ্গে আমার জন্য ছিল শেখার জায়গা, চ্যালেঞ্জের জায়গা,  এগিয়ে যাওয়ার জায়গা। আবার কিছুটা নিজেকে বাঁচিয়ে চলার জায়গাও। আমি দৈনিক আমার দেশে ২০০৪ সাল থেকে ২০১৩ সালে পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত কাজ করেছি। একদম শুরুরদিকের সময়গুলো ছিল নিতান্তই শিক্ষার। দূরে দূরে থেকে লিখেছি, দেখেছি।

পরবর্তী সময়ে ইসলাম পাতার আয়োজন, লেখকদের সঙ্গে যোগাযোগ,  বিষয় বিন্যাস, সাবজেক্ট ঠিক করা, এই পুরো বিষয়গুলোর সঙ্গে জড়িয়ে যাই। আমার দেশের হাউজটা ছিল একটা ওপেন হাউজ, খোলামেলা একটি ফ্লোরে। এটার সুবিধা ছিল এই, সম্পাদকীয় বিভাগে যারা কাজ করছেন, সাহিত্য বিভাগে যারা কাজ করছেন, রিপোর্টিংয়ে যারা কাজ করছেন, ডেস্কে যারা কাজ করছেন,  প্রুফ সেকশনে যারা কাজ করছেন,  এমন কি ডিজাইন ও কম্পিউটার সেকশনে যারা কাজ করছেন সবারই আমাদের একসঙ্গে চলাফেরা হতো।

এজন্য একটি পত্রিকার নানা রকম পরিস্থিতি বোঝা, সেন্স বোঝা, কোন ঘটনাকে গুরুত্বের সঙ্গে নেয়া উচিত,  কোন জিনিসটা আলোচনায় আসা উচিত, কখন কী করা দরকার,  এই জিনিসগুলোর কিছু বিষয় আমি আমার দেশ থেকে শেখার সুযোগ পেয়েছি। পত্রিকাটির শেষ দিকে আমি কিছু গোছানো কাজ উপহার দেয়ার চেষ্টা করেছি।

মূলধারার গণমাধ্যমে আসলে একটা মিশ্র পরিবেশ থাকে। মানুষগুলোর মধ্যেও থাকে বিভিন্ন মনস্তত্ত্ব। নারী থাকে, অনেক সময় অমুসলিমও থাকে। ইচ্ছা করেই এই বৈচিত্র্যটা ঘটানো হয়। সেখানে একজন তরুণ আলেম তার লেবাস পোশাক ঠিক রেখে চলতে গেলে কিছু টিজ, খোঁচাখুঁচি, গুতাগুতির শিকার হতে পারে। মনের জোর দিয়ে এগুলো অতিক্রম করতে হবে, এটা আমার মূল্যায়ন ও অভিজ্ঞতা। দ্বিতীয়ত আদর্শিক জায়গাগুলোতে খুব বুদ্ধিমত্তার সঙ্গে লক্ষ্য রাখতে হবে যেন ভুলভাবে আমি ব্যবহৃত না হয়ে যাই। আল্লাহ যে আমাকে লেখার একটা হাত দিয়েছেন,  ভাবার একটা যোগ্যতা দিয়েছেন এখানেও যেন আমি আমার কথাটা বলার চেষ্টা করতে পারি। এই চেষ্টাটা করতে থাকতে হবে।

উল্টো আরেকটি ব্যাপার হলো, মিশ্রপরিবেশে অনেকের সহযোগিতাও পেয়েছি। যারা একটু ইসলামমনা শুধু তাদেরই নয়