সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


'মিডিয়ার মিথ্যা সংবাদ মানুষকে ইসলাম গ্রহণে অনুৎসাহিত করে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

যুক্তরাষ্ট্রের নাগরিক স্যামুয়েল গ্যব্রিয়েল। তার পরিচয় ছিল একজন খৃষ্টান ধর্মযাজক হিসেবে। কোন একটি কাজে তিনি সৌদি আরবের জেদ্দায় আসেন এবং কিছুদিন এখানে অতিবাহিত করেন। আর যাপিত দিনগুলো জেদ্দার মুসলিমদের সঙ্গেই তার ওঠাবসা করতে হয়। এই অল্প সময়ের মধ্যেই তিনি বুঝতে পারেন তার কল্পনার জগতের মুসলিম আর জেদ্দার মুসলিমদের মাঝে বিস্তর ফারাক; মুসলিমরা গোঁড়া ও উগ্র টাইপের হয়-স্যামুয়েলের ধারণা ছিল অনেকটাই এরকম।

বস্তুত তার কল্পনার জগতটায় মুসলিমদের প্রতি এই অনীহা ও ভুল ধারণা সৃষ্টি হয় পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদ ও তথ্যের উপর ভিত্তি করে। মুসলিমদের প্রতি এ ধরণের নেতিবাচক ধারণা থাকা সত্ত্বেও খৃষ্টান ধর্মযাজক স্যামুয়েল ইসলামধর্ম গ্রহণ করেছেন। কিন্তু এই প্রতিকূলতা ডিঙিয়ে কীভাবে তিনি মুসলিম হলেন আরবি গণমাধ্যম সাবক ডট ও আরজি থেকে বাংলায় অনুবাদকৃত সেই কথাগুলো তার মুখ থেকেই শোনা যাক:-


আমি গ্যাব্রিয়েল, কখনোই আমি ভাবিনি যে সৌদি আরব বিশেষকরে জেদ্দায় আসাটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিবে এবং নিজ সত্তাকে আমূল পরিবর্তন করে ছাড়বে। আর জেদ্দায় কাটানো দিনগুলো যে,আমাকে খৃষ্টধর্ম থেকে সরাসরি ইসলামের আলোতে নিয়ে আসবে-এটা ছিল আমার কল্পনার অতীত! বাস্তব কথা হল, সৌদির মুসলিমদের পারস্পরিক আচার-ব্যবহার আমাকে ইসলামধর্ম গ্রহণ করতে বাধ্য করেছে।

অমুসলিম হওয়ায় আমি জেদ্দায় প্রবেশের আগে একটু আত্মসংশয়ে ভুগছিলাম; কল্পনার মুসলিমদের কথা ভেবে ভয়ভয় লাগছিল আমার যে, কিভাবে আমি তাদের সঙ্গে চলাফেরা এবং ওঠাবসা করব? আর আমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিচ্ছিল বিগত দিনে আমার পড়া পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ ও তথ্যগুলো। যুক্তরাষ্ট্রে থাকাকালীন মানুষের মুখেও মুসলিমদের ব্যাপারে অনেক বদনাম শুনেছি, বিশেষকরে সৌদি আরবের মুসলিমরা খুবই জঘন্য সেটাই আমাদের সমাজে প্রসিদ্ধ ছিল। সারকথা, এসব বিষয়ই মূলত ইসলাম ধর্ম ও সৌদি-সমাজ ব্যবস্থার প্রতি আমার কল্পনার জগতে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে ।

তবে জেদ্দায় এসে সবকিছু স্বচক্ষে দেখার পরে আমার কল্পনা জগতের ভুল ভাঙতে শুরু করে। পূর্বে পঠিত পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ ও তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়। এসময় আমি ইংরেজিতে অনুবাদকৃত কিছু সৌদি বইপত্র ও ইসলাà