রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আল্লামা আহমদ শফির কাছে দোয়া চাইল হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দোয়া চেয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি দল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (২৮ অক্টোবর) বিকালে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদরাসায় আল্লামা শফির সঙ্গে দেখা করেন ঐক্য পরিষদের প্রতিনিধিরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লামা আহমদ শফির সঙ্গে দেখা করে সম্প্রতি ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকে ‘ইসলাম ধর্ম অবমাননার’ অভিযোগ এনে সংঘর্ষের সময় শান্তি ও সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখার জন্য তাকে ধর্মীয় সংখ্যালঘুদের পক্ষে ধন্যবাদ জানান প্রতিনিধি দলের সদস্যরা।

পাশাপাশি এ সময় তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির কাছে দোয়া চাইলে তিনি দোয়া করেন বলেও জানানো হয়েছে এই সংবাদ বিজ্ঞপ্তিতে।

চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ