হারাম খাবার গ্রহণে ইসলামে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। এজন্য প্রতিটি মুসলিমকে ইসলামের যাবতীয় হুকুম-আহকাম মেনে চলার পাশাপাশি খাদ্যদ্রব্য হালাল কি-না এ বিষয়টি বিশেষ বিবেচনায় আনা জরুরি। দেশে হালাল সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। যদিও কিছু কিছু অবৈধ প্রতিষ্ঠান বিভিন্ন পণ্যকে অবৈধভাবে হালাল সার্টিফিকেট দিয়ে আসছে। ইসলামিক ফাউন্ডেশন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছে।
কীভাবে হালাল সার্টিফিকেট পাওয়া যায়, হালাল সনদ গ্রহণে উৎপাদনকারী প্রতিষ্ঠানের আগ্রহ কেমন, কোন পণ্যকে হালাল সার্টিফিকেট দেয়া হয়েছে, কোন পণ্যকে দেয়া হয়নি, হালাল লোগোযুক্ত পণ্য কেনায় ক্রেতাদের চাহিদা কেমন- এসব বিষয়ে আমরা কথা বলেছি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ডেপুটি-ডিরেক্টর ও মুফাসসির ড. আবু সালেহ পাটোয়ারী’র সঙ্গে। কথা বলেছেন আওয়ার ইসলামের বিশেষ প্রতিবেদক সুফিয়ান ফারাবী।
আওয়ার ইসলাম: কীভাবে হালাল সার্টিফিকেট গ্রহণ করা যায়?
ড. আবু সালেহ পাটোয়ারী: বাংলাদেশে উৎপাদিত পণ্যের গায়ে হালাল লোগো ব্যবহারের জন্য প্রথমে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর এপ্লিকেশন করতে হয়। মহাপরিচালকের অনুমোদনের পর ইসলামিক ফাউন্ডেশন একটি এক্সপার্ট কমিটি গঠন করে। অ্যাপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত করতে হয় প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, ভ্যাট সার্টিফিকেট, বিএসটিআই অনুমোদন, পণ্যের নাম ও উপকরণ। এছাড়াও পণ্যটির উৎপাদনের প্রসেসের বিষয়টিও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়।
এ বিষয়ে ইফার সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। নীতিমালাটি গঠন করা হয়েছে আন্তর্জাতিক হালাল সনদের নীতিমালা অনুসরণে। বিশেষ করে ওআইসির নীতিমালা অনুসরণ করা হয় হালাল সনদ নীতিমালা-২০১৫ তে।
আমাদের সার্টিফিকেট গ্রহণ করে এ পর্যন্ত প্রায় ৩৬টি পণ্য উৎপাদনকারী কোম্পানি বহির্বিশ্বে তাদের পণ্য রপ্তানি করছে। দেশগুলোর মধ্যে রয়েছে- মধ্যপ্রাচ্য, নেপাল, মালোশিয়া এবং সার্কভুক্ত আটটি দেশ।
বিদেশি কোম্পানিগুলো এ দেশের বাজার ব্যবসার জন্য আমাদের হালাল সার্টিফিকেট গ্রহণ করছে। এভাবে দিন দিন এর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত আমরা প্রায় ৯৫টি কোম্পানিকে হালাল সার্টিফিকেট দি