রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রেমিককে সাথে নিয়ে নির্মমভাবে মাকে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের হায়দরাবাদে প্রেমিককে সাথে নিয়ে মাকে খুনের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। তারা লাশ বাড়িতে রেখে তিন দিন অবস্থানও করেছেন বলে খবর বের হয়েছে।

পুলিশ জানায়, রজিতা নামক এক নারীর নিখোঁজ হওয়ার এক সপ্তাহ বাদে গত ২৫ অক্টোবর একটি পচাগলা মৃতদেহ পাওয়া যায় রামান্নাপেট রেলওয়ে ট্র্যাকে। ফরেনসিক রিপোর্ট ও ময়নাতদন্তের পরে পুলিশ নিশ্চিত হয় ওই দেহটি নিখোঁজ রজিতারই।

এনডিটিভির বরাতে জানা যায়, জানিয়েছে, এ ঘটনায় ওই নারীর মেয়ে স্থানীয় কলেজের স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী কীর্তি রেড্ডি ও তার প্রেমিক শশীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কীর্তি রেড্ডি প্রাথমিকভাবে জানিয়েছিলেন, তার মা আত্মহত্যার চেষ্টা করেছেন। কারণ হিসেবে বাবার মদ্যপ অবস্থায় রজিতাকে মারধরের কথাও জানান তিনি।

কিন্তু তার বয়ানে অসঙ্গতি থাকায় পুলিশের সন্দেহ তার দিকেই ঘনীভূত হয়। অবশেষে তিনি স্বীকার করেন, তিনিই মাকে শ্বাসরোধ করে হত্যা করেন। সেই সময় শশী রজিতার পা ধরে ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ