রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভারত-সৌদির বন্ধুত্ব হলো যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘গুরুত্বপূর্ণ বন্ধু’ বলে অভিহিত করেছেন সৌদিকে। গতকাল সোমবার এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, গতকাল সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন নরেন্দ্র মোদি।

দেশটির উচ্চপর্যায়ের বার্ষিক অর্থনৈতিক সম্মেলনের তৃতীয় সংস্করণে অংশ নিতে সৌদি আরব যান তিনি। এ সফরে মোদি উপসাগরীয় রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন।

সৌদি আরব সফর নিয়ে গতকাল সোমবার টুইট করেন নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন, ‘সৌদি আরবে অবতরণ করেছি। গুরুত্বপূর্ণ এক বন্ধুর সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বিশেষ সফরের শুরু হলো। সফর চলাকালে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবো।’

সৌদি আরব সফরে ভারতের প্রধানমন্ত্রী ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) অনুষ্ঠানে ‘ভারতের জন্য পরবর্তী করণীয়’ শিরোনামে মূল বক্তব্য দেবেন।

এর পাশাপাশি তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। উভয় দেশ তেল ও গ্যাস, নবায়নযোগ্য জ্বালানি এবং বিমান চলাচলসহ বেশ কয়েকটি খাতে চুক্তি স্বাক্ষর করবে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের এই সম্মেলনের প্রধান আয়োজক বিনিয়োগকারী, সরকার এবং শিল্প নেতারা। তারা বৈশ্বিক বাণিজ্যের বিনিয়োগের প্রবণতা, সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ