রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মসজিদে আগুন লাগানোর ঘটনায় ফ্রান্সে দুই বৃদ্ধকে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদে আগুন লাগানোর অপরাধে ফ্রান্সের দুইজন বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ৮৪ ও ৮৭ বছর বয়সী দুই বৃদ্ধকে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি সাবাহ আরবির খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বায়ুন এলাকার একটি মসজিদের নিকটবর্তী স্থানে আগুন জ্বালায় ওই দুই বৃদ্ধ। পরে আস্তে আস্তে ওই আগুনের সূত্রধরে মসজিদেরও কিছু অংশে আগুন লাগে এবং কিছু ক্ষয়ক্ষতি হয়। এরই ভিত্তিতে তদন্তের জন্য ৮০ ঊর্ধ্ব বয়স্ক দুই ব্যক্তিকে গ্রেফতার করা হল।

পুলিশ সূত্রে জানা যায়,অভিযুক্ত দুই ব্যক্তির বাড়ি মসজিদের খুব কাছেই। তবে বাড়ির পাশে পেট্রোল বোমা ফাটিয়ে এভাবে আগুন লাগানোর ঘটনায় লোক দুটির উপর সন্দেহ করে তারা-এরই প্রেক্ষিতে উভয়কে গ্রেফতার করা হয়েছে। এই খবর প্রকাশ হওয়ার আগ পর্যন্ত অভিযুক্তদের থেকে কোন প্রকার মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: ডেইলি সাবাহ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ