সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


যাদের লেখায় আমি প্রভাবিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীফ মুহাম্মদ ।।

সম্প্রতি বিশিষ্ট লেখক শরীফ মুহাম্মদের একটি দীর্ঘ আত্মজৈবনিক সাক্ষাৎকার নেন জহির উদ্দিন বাবর। সেই সাক্ষাৎকারটির অংশবিশেষ প্রকাশিত হয়েছে লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত লেখকপত্রের তৃতীয় সংখ্যায়। আওয়ার ইসলামে পুরো সাক্ষাৎকারটি পর্যায়ক্রমে গদ্য আকারে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো দ্বাদশ পর্ব


আমার ওপর লেখার প্রভাব দুই ধারার মানুষেরই আছে। যারা আমাদের কাছে বরেণ্য ইসলামি লেখক তাদের প্রভাবও আছে, আর যাদেরকে আদর্শের বিচারে একদম পছন্দ করি না, কিন্তু তাদের লেখার গদ্য সুন্দর, তাদের প্রভাবও আছে। লেখালেখির ক্ষেত্রে হজরত মাওলানা আবু তাহের মেসবাহ সাহেবের একটা প্রভাব আছে। সাইয়েদ আবুল হাসান আলী নদভীর সরল আরবি গদ্য ও জটিল উর্দু গদ্যের একটা প্রভাব আছে আমার ওপর।

আসলে লেখালেখির মূল জায়গাটায়, গদ্যের যে জায়গাটি সেখানে ব্যাপকভাবে আমি প্রভাবিত সাম্প্রতিক বিভিন্ন লেখকের গদ্যে। যারা আসলে আমাদের ধারার না। প্রথম আলোর অনেক গদ্য আমাকে টানে। সৈয়দ আবুল মকসুদের কলাম আমি মনোযোগ দিয়ে পড়ি। আনিসুল হকের গদ্য, আবার সৈয়দ মুজতবা আলী, আবদুল্লাহ আবু সায়ীদের গদ্যের আলাদা আলাদা মজা। পত্রপত্রিকা, ম্যাগাজিন, ঈদ সংখ্যায় লেখেন এমন অনেক গদ্যশিল্পীর গদ্য দ্বারা আমি ব্যাপকভাবে প্রভাবিত। দেশ ও আনন্দবাজারের নব্বই ও শূন্য দশকের বহু শারদীয় সংখ্যা আমার সংগ্রহে ছিল।

পশ্চিমবঙ্গের ইসলামি ধারার লেখক আবদুল আজিজ আল আমান সাহেবের প্রতি আমি শ্রদ্ধাশীল এবং কৃতজ্ঞ। আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন। আবদুল আজিজ আল আমান, কবি ফররুখ আহমদ এবং আল মাহমুদ এই তিনজন আমাদের মনের ওপর, কাজের ওপর অসাধারণ প্রভাব ফেলেছেন। শফিউদ্দিন সরদারের কথাও আমি এই জায়গায় বলব, তিনিও অনেক প্রভাব ফেলেছেন।

আবদুল আজিজ আল আমানের প্রভাবটা আমার শুরুর দিকের লেখালেখিতে ব্যাপকভাবে পড়েছে। শুরুর দিকে মানে নব্বইয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত। পরবর্তী সময়ে সেই কাব্যময় গদ্যটা অনুসরণ কম করেছি। ঝরঝরে যে গদ্য চলে আসে সেটা আবদুল আজিজ আল আমান সাহেবের গদ্যের সঙ্গে সম্পৃক্ত না। আবার অন্য অনেকের ভেতরেও আমি কাব্যময় গদ্যের একটা অন্য রূপ দেখেছি।

আবদুল আজিজ আল আমান সাহেবের জাদুটা ছিল অন্য জায়গায়। এতো চমৎকার উপমা-উৎপেক্ষা তিনি ব্যবহার করতেন, আমাকে কেউ যখন জিজ্ঞেস করে তখন বলি আমি ‘সবুজ গম্বুজের ছায়া’ তাঁর গদ্য অনুসরণ করেই লিখেছি। কেউ যখন জিজ্ঞেস করে, আপনি এরকম বই আর লেখেন না কেন? আমি এটার উত্তর দিই, এরকম বই বেশি লেখা উচিত না। কারণ এটা সাধারণ গদ্য নà