রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তুরস্ক-সিরিয়ার সেনাদের মধ্যে গোলাগুলি, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার রাস আল-আইন শহরে তুরস্কের সামরিকবাহিনীর সঙ্গে সিরিয়ার সেনাদের প্রচণ্ড গোলাগুলি হয়েছে। এতে সিরিয়ার অন্তত ৭ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার এই গোলাগুলির ঘটনা ঘটে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে ইরানভিত্তিক গণমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার তুর্কি ও সিরীয় সেনাদের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। এ সময় তুরস্কের পক্ষে সিরিয়ার সরকারবিরোধী গেরিলারা সিরীয় সেনাদের বিরুদ্ধে সংঘর্ষে অংশ নেয়।

ওই মানবাধিকার সংস্থাটি বলছে, সিরিয়ার ভেতরে তুরস্ক সামরিক অভিযান শুরুর পর এই প্রথম সিরীয় সেনাদের সঙ্গে তুর্কি সেনাদের সংঘর্ষের এই ঘটনা ঘটল। তবে ইরানের প্রেস টিভি জানিয়েছে, রবিবারও তুর্কি সেনা সিরিয়ার সেনাদের ওপর হামলা চালায়। মঙ্গলবার সংঘর্ষে সিরিয়ার ২০ সেনা আহত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সংঘর্ষের সময় বাশার আল-আসাদ বিরোধী গেরিলা গোষ্ঠী তুরস্ককে সমর্থন দেয়। এ ছাড়া তুর্কিবাহিনী সংঘর্ষের সময় ড্রোন ব্যবহার করেছে। রাস আল-আইন শহরের তিনটি পয়েন্টে তুর্কি সেনাদের সঙ্গে সিরীয় সেনাদের এই সংঘর্ষ হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ