রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে হ্যালোউইন পার্টিতে হামলা, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে একটি হ্যালোউইন পার্টিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ‘লস অ্যাঞ্জেলস টাইমস’।

এক টুইট বার্তায় স্থানীয় দমকল বাহিনী জানিয়েছে, অঙ্গরাজ্যটির লং বিচ এলাকায় গুলির ঘটনা ঘটেছে। নিহত ৩ জনই বয়সে তরুণ। আহত ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দমকল বাহিনীর এক কর্মকর্তা বলেন, একটি হ্যালোউইন পার্টিতে এই ঘটনা ঘটেছে। আহতদের সবাই গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, ঘরের বাইরে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তাবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনও নিশ্চিত নয় পুলিশ।

-এএ