রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাদেক হোসেন খোকা গুরুতর অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা গুরুতর অসুস্থ। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন। তার আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছে পরিবার।

খোকার অসুস্থতার কথা নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, ‘কিডনির ক্যান্সারে আক্রান্ত সাদেক হোসেন খোকার স্বাস্থ্যের অবস্থা মঙ্গলবার থেকে অনেকটাই অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির এ নেতা ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে অনেক দিন ধরে চিকিৎসা নিচ্ছেন।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে জানিয়ে শায়রুল বলেন, সাদেক হোসেন খোকার সুস্থতা কামনা করে বিএনপির নানা স্তরে দোয়া মাহফিল আয়োজন করা হচ্ছে। তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সাদেক হোসেন খোকা দেশে ফিরতে চান জানিয়ে শায়রুল কবির খান বলেন, হাসপাতালে যাওয়ার আগে সাদেক হোসেন খোকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে আক্ষেপ করে বলেছেন, জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দেশের মাটিতে বিদায় হবে কিনা আল্লাহ জানেন। আমার জন্য দোয়া কর।

সাদেক হোসেন খোকার ছেলে বিএনপির বৈদেশিকবিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন জানান, মঙ্গলবার থেকে তার বাবার শারীরিক অবস্থার অনেক অবনতি হয়েছে। তিনি মঙ্গলবার রাতেই বাবাকে দেখতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন।

২০১৪ সালের ১৪ মে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান সাদেক হোসেন খোকা। একাধিক মামলায় সাদেক হোসেন খোকার সাজা হয়েছে। এর পর থেকে তিনি যুক্তরাষ্ট্রেই আছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা আছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ