রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘আবরার হত্যার তদন্ত শেষ পর্যায়ে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবরার হত্যার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আবরার হত্যায় ২১ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আগামী সপ্তাহেই এ হত্যা মামলার চার্জশিট জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

আব্দুল বাতেন বলেন, বুয়েটের ঘটনায় তখন যেভাবে বলেছিলাম, যে গ্রেফতার, মামলা তদন্ত করে আমরা সামনের মাসে চার্জশিট দিয়ে দিবো। এখনও আমরা সেই লক্ষ্যই আছি, এখন আমাদের তদন্ত প্রায়ই শেষ পর্যায়ে তাই দ্রুত সময়ের মধ্যেই আমরা চার্জশিট দিয়ে দিবো।

তিনি বলেন, আমরা যেসব তথ্য প্রমাণ পেয়েছি, তাদের মধ্যে যে যোগাযোগ হয়েছে। সবকিছুই আবরারকে শিবির সন্দেহে মারধর করেছে।

এটাই আমাদের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। এজাহারে থাকা আসামিদের মধ্যে গ্রেফতার হয়েছে ১৬ জন, আর এজাহার বর্হিভূত গ্রেফতার হয়েছে ৫ জন। প্রাথমিকভাবে সবার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।

-এটি