রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ, ২ পুলিশ প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে প্রধান সড়কে অটোরিকশা প্রবেশ করাতে চালকের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

গতকাল বুধবার রাত ৮টায় জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোমেন এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত দু’জন হলেন- কনস্টেবল হাবিব ও জনি। জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়।

মোমেন জানান, যাত্রীবাহী অটোরিকশা থেকে টাকা নিয়ে শহরের মূল রাস্তায় প্রবেশ করতে সহযোগিতা করতেন হাবিব ও জনি। জেলা পুলিশ সুপারের কাছে এমন অভিযোগ আসার পর তাদের তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ