রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আজাদি মার্চ: ইমরান খানকে পদত্যাগ করতে দুই দিনের আল্টিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা ফজলুর রহমান ইমরান খান সরকারকে পদত্যাগ করার জন্য দু’দিন সময় দিয়েছেন, এরমধ্যে পদত্যাগ না করলে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছেন তিনি।

ডেইলি জং জানায়, আজাদি আন্দোলনের ইসলামাবাদের দ্বিতীয় দিনে আজাদি মার্চে বিলওয়াল ভুট্টু বলেন, পাকিস্তানের জনগণ গণতন্ত্র চায়। গণতন্ত্রের সঠিক প্রয়োগ চায়।

পিপিপি এর চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো বলেন, ২০১৩ সালের নির্বাচনে একটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী স্থাপন করা হয়েছিল এবং নির্বাচনটি বিতর্কিত হয়েছিল। এ নির্বাচনও অবৈধ নির্বাচন হয়েছে।  বিলাওয়াল ভুট্টো আরো বলেন, জনগণের ইচ্ছায় কারণে ইমরান খান ক্ষমতায় আসেননি, তিনি অন্য কারও কারণে ক্ষমতায় এসেছেন।

ইমরান খান এক বছরে জনগণকে অর্থনৈতিকভাবে হত্যা করেছেন; তার অর্থনৈতিক নীতি দরিদ্র জনগণকে আরো দরিদ্র করছে। ধনী ব্যক্তিরা আরো ধনী হচ্ছে।

ইসলামাবাদে জামায়াতে ইসলামী ও বিরোধী দলগুলির একটি যৌথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এ কথাগুলো বলেন।

উল্লেখ্য, গতকাল ইসলামাবাদে সারাদেশ থেকে এ অজাদি মার্চ পৌঁছেছে। দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের সরকারবিরোধী এই পদযাত্রায় পাকিস্তান পিপল’স পার্টি, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ, দ্য আওয়ামী ন্যাশনাল পার্টিসহ বিভিন্ন দলের প্রতিনিধিরাও সমর্থন দিয়ে অংশ নিয়েছেন। এর আগে রোববার করাচির সোহরাব গোথ অঞ্চল থেকে ইসলামাবাদ অভিমুখে আজাদি পদযাত্রা শুরু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ