রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুরের ঝুট গুদামে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর আমবাগ এলাকায় কয়েকটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌনে ২ ঘন্টা চেষ্টায় রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫টি ঝুট গুদামের মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহা. মামুনুর রশীদ জানান, কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া এলাকায় টিনশেডের কয়েকটি ঝুট গুদামে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি এবং ডিবিএল গ্রুপের মিনি ফায়ার সার্ভিসে একটি ইউনিটসহ ৫টি ইউনিটের কর্মীরা আগুন নিভানোর কাজে অংশ নেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ