রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ সীমান্তে ড্রোন ব্যবহার করবে বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে বাংলাদেশ সীমান্তে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আকাশপথে নজরদারি বাড়াতে বিএসএফকে ড্রোন ব্যবহারের সম্মতি দিয়েছেন।

বিএসএফের এক কর্মকর্তা জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ড্রোন ব্যবহারের প্রস্তাব দেন তারা। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এর ফলে সীমান্তে অরক্ষিত অঞ্চলগুলোতে আকাশপথে নজরদারি চালানো সহজ হবে।

তিনি আরও জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে অরক্ষিত অঞ্চলগুলোতে ড্রোন ব্যবহারের ফলে সঠিক সময়ের চিত্র পাওয়া সহজ হবে। বিএসএফের কন্ট্রোল রুম থেকে এসব ড্রোন পরিচালনা করা হবে। পাশাপাশি এসব অঞ্চলগুলোতে সতর্ক করার ব্যবস্থাও চালু করা হয়েছে। ফলে অরক্ষিত সীমান্ত অঞ্চলগুলো দিয়ে অনুপ্রবেশ বা চোরাচালানের ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে সংকেত বেজে উঠবে এবং বিএসএফ তাৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আসামের ধুবড়ি সীমান্তে ইতোমধ্যে এ ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

বিএসএফ জানায়, বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যের ৪০৯৬ কিলোমিটার সীমান্ত অরক্ষিত রয়েছে। রাজ্যগুলো হলো- আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর ও পশ্চিমবঙ্গ। আগামীতে অরক্ষিত এসব সীমান্তগুলো সিল করে দেয়া হবে।

এদিকে দেশটির তিনটি সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে বিএসএফ এবং ইন্দো টিবেটান বর্ডার ফোর্সের সদস্য সংখ্যা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এ জন্য প্রতিটি ব্যাটিলিয়নে এক হাজার সদস্য বিশিষ্ট নতুন দশটি ব্যাটিলিয়ন গড়ে তোলা হবে। বিএসএফ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে এবং ইন্দো টিবেটান বর্ডার ফোর্স চীন সীমান্তে সুরক্ষার কাজ করে থাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ