রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিএসএফের গুলিতে ৬ বাংলাদেশি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারের জুড়ীর ফুলতলা সীমান্তের ১৮২৩/২৬-এস নং পিলার এলাকায় ছয় বাংলাদেশিকে গুলি করে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গুলিবিদ্ধদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করেছে বিজিবি, অন্যরা পালিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবারের এ ঘটনায় গুলিবিদ্ধ দুই জনের পরিচয় জানা গেছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন বাপ্পা মিয়া (৩২) জুড়ী উপজেলার পূর্ব বটুলি গ্রামের আব্দুর রউফের ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর পালিয়ে যাওয়াদের মধ্যে একজন আব্দুল কালাম (৩০)। তিনি একই এলাকার সফিক মিয়ার ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানান, কয়েকজন বাংলাদেশি ফুলতলা সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই গরু আনতে গেলে গুলি ছুড়ে বিএসএফের ১৬৬ নং ব্যাটালিয়নের ইয়াকুবনগর ক্যাম্পের টহল দল। এতে ছয়জন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ বাপ্পা মিয়াকে আটক করে হাসপাতালে ভর্তি করে। এসময় অন্যরা পালিয়ে যায়।

জানা গেছে, গুলিবিদ্ধ আব্দুল কালাম পালিয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা আটকের ভয়ে আত্মগোপনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গতকাল বিকেলে বিএসএফের কাছে প্রতিবাদলিপি পাঠিয়েছে বিজিবির ৫২ নং ব্যাটালিয়ন।

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, বিএসএফের গুলিতে ছয় বাংলাদেশি বিদ্ধ হয়েছেন। তবে ঠিক কতজন সীমান্তে গরু আনতে গিয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ