রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাকিস্তানের ট্রেনদুর্ঘটনায় শোক জানিয়েছেন বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের ভয়াবহ ট্রেনদুঘর্টনায় সৌদি আরবের বাদশাহ শাহ সালমান ও ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমান দুঃখ প্রকাশ করেছেন, দোয়া করেছেন।

ডেইলি পাকিস্তান জানায়, আল-হারমাইন শরীফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রেন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন।

পাকিস্তানের রাষ্ট্রপতি ডা. আরিফ আলয়ির সাথে ফোনে যোগাযোগ করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বার্তায় শাহ সালমান বলেছেন, আমাদের জানানো হয়েছে পাকিস্তানি ট্রেনে আগুনের এক মর্মান্তিক ঘটনা ঘটেছে যার ফলে হতাহতের মর্মান্তিক ঘটনা ঘটেছে।

আমরা আল্লাহ তায়ালার কাছে যারা মৃত্যু বরণ করেছে তাদের জন্য দোয়া করি। আহতদের সুস্থতার জন্যও দোয়া করি।

ট্রেন দুর্ঘটনায় তুর্কি রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগানও দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ টুইটারে টুইট করে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার আশা প্রকাশ করেছেন।

টুইটারে তিনি আরও যোগ করেছেন, ‘আমি দোয়া করি আল্লাহ তায়ালা আমার দেশবাসীকে যেনো এ জাতীয় দুর্ঘটনা, বিপর্যয় ও দুর্যোগ থেকে রক্ষা করেন।

উল্লেখ্য, পাকিস্তানের পাঞ্জাবে বৃহস্পতিবার একটি ট্রেনে আগুন লেগে অন্তত ৭৪ ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন৷

ডেইলি পকিস্তান অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ