রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাক সেনাকে যে জবাব দিলেন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম-এর প্রধান মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের প্রধান মেজর জেনারেল আসিফ গাফুরের দেওয়া পরামর্শের জবাবে বলেন, এ বক্তব্য একজন রাজনীতিবিদকে দেওয়া উচিত ছিল।

স্বাধীনতার মার্চের সভাপতিত্ব করছেন জেআইআই-এফ-এর নেতা মাওলানা ফজলুর রহমান, গভীর রাতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে কথা বলেছেন, মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা আহসান ইকবাল এবং অন্যান্য বিরোধী নেতাদের সাথে বিপ্লব ভুট্টো জারদারির সঙ্গে তিনি কথা বলেছেন।

এরআগে সাধারণ নির্বাচন সম্পর্কে অভিযোগ গঠনের পরিবর্তে নির্বাচন সম্পর্কিত কোনও অভিযোগ থাকলেসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে যাওয়ার জন্য বিরোধী দলগুলিকে পরামর্শ দিয়েছেন পাক সামরিক বাহিনীর (আইএসপিআর) মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।

নির্বাচনে সেনাবাহিনীর মাধ্যমে প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতায় এসেছেন বলে মাওলানা ফজলুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে পাক সেনা প্রধান বিরোধী দলগুলোকে এ পরামর্শ দিয়েছেন।

শুক্রবার একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে কথা বলতে গিয়ে মাওলানা ফজলুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে জেনারেল আসিফ বলেছিলেন, সশস্ত্র বাহিনী একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান এবং সাধারণ নির্বাচনের সময় এটি সাংবিধানিক দায়িত্ব পালন করেছে।

তিনি বলেন, নির্বাচনে কোন সমস্যা থাকলে তা গণতান্ত্রিক উপায়ে সমাধান করা হয়। সেনাবাহিনীর সমর্থন সর্বদা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রতি ছিল। রাস্তায় প্রতিবাদ করে কোনও অভিযোগ তোলা উচিত নয়।

মাওলানা ফজলুর রহমান আরো বলেন, আমাদের মূল কথা হল পুরো জাতি এ সরকারকে অগণতান্ত্রিক বলে অভিহিত করছে। সব রাজনৈতিক দল এটিকে জালিয়াতি হিসাবে অভিহিত করছে তাই আসিফ গাফুর সাহেব কোন সংস্থার সঙ্গে জড়িত তা আমাকে জিজ্ঞাসা করা উচিত নয়। আমার বিবৃতিটির অর্থ কী হতে পারে তা পুরো বিশদে জানিয়েছি।

তিনি বলেন, গণতন্ত্রের ক্ষেত্রে ইমরান খানের সরকারের পক্ষে সমর্থন পাওয়া যায়নি, যেখানে বিশ্বে আমাদের প্রধানমন্ত্রীকে জনগণের প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয় না।

মাওলানা ফজলুর রহমান সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, এ আজাদি মার্চে আসা দেশজুড়ে মানুষদের শ্রদ্ধা করা উচিত এবং এ ক্ষেত্রে সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত।

প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রতারক ও পুতুল সরকার আখ্যায়িত করে দেশটির বিরোধী দল জমিয়তে উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, পাকিস্তানের গর্বাচেভকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে।

শুক্রবার বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি বলেন, ২৫ জুলাইয়ের নির্বাচন ছিল জালিয়াতিতে পূর্ণ। ওই নির্বাচনের পর ক্ষমতায় আসা সরকার কিংবা সরকারকে স্বীকৃতি দিচ্ছি না আমরা। সরকারকে আমরা এক বছর সময় দিয়েছি। কিন্তু এখন আর বেশি সময় দেয়া যাবে না।

নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার অভিযোগে ইমরান খানকে অপসারণের দাবিতে জমিয়ত উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান এই বিক্ষোভের ডাক দিয়েছেন।

জিওনিউজ, ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ