রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কাশ্মীর অচলাবস্থার ৯১ দিন, ২৫ হাজার মানুষ কর্মহীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত কাশ্মীরে দখলকৃত ভারতীয় সেনাবাহিনীর দখল অব্যাহত রয়েছে। আজ অবরোধের ৯১ দিন। এরমধ্যেই ২৫ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, দখলকৃত কাশ্মীরে অবরোধের ৯১  দিন হলো কারফিউ জারি রয়েছে। যোগাযোগ, ইন্টারনেট পরিষেবা এবং অন্যান্য চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা। খবর জিওনিউজের।

সূত্রমতে জানা যায়, অসুস্থ ব্যক্তিদের ওষুধ সরবারাহ হচ্ছে না। হাসপাতালগুলোতে ডাক্তার নেই। হাসপাতালে ডাক্তার ঠিকমত পাওয়া না যাওয়ায় রোগীদের জীবন মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্টের পর থেকে আরোপিত নিষেধাজ্ঞাগুলির কারণে ২২ থেকে ২৫ হাজার কাশ্মীরি বেকার হয়ে পড়েছে। কাশ্মীর চেম্বার অফ কমার্সেরও ১০ কোটি রুপি লোকসান হয়েছে।

কেএমএসের মতে, অধিকৃত ভারতীয় প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞার উপর ভিত্তি করে ৪৫০ জনের একটি তালিকা তৈরি করেছে। নির্দিষ্ট সময় পর্যন্ত তারা ভ্রমণ করতে পারবে না।

তালিকায় ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী এবং রাজনৈতিক নেতাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, কাশ্মীরিরাও তিন মাস ধরে ভারতীয় নৃশংসতার বিরুদ্ধে শ্রীনগরসহ বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ করে আসছে।

উল্লেখ্য, ভারত গত আগস্ট মাসে কাশ্মীরকে বিশেষ মর্যাদা সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীর ও লাদাখকে ভারতের একটি অংশ করে তুলেছিল।

১ লা নভেম্বর থেকে, ভারতীয় নাগরিকদেরও অধিকৃত কাশ্মীরে সম্পত্তি ক্রয় ও বসবাসের অধিকার দেওয়া হয়েছে।

জিওনিউজ অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ