শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


প্রতি মাসেই আলেমদের মিলনমেলায় পরিণত হয় 'মারকাজুত তারবিয়া'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

ঢাকার অদূরে সাভারের আলমনগর। মনোরম পরিবেশে গড়ে উঠেছে সুগন্ধা হাউসিং। সম্পূর্ণ কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশ। এখানেই মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী গড়ে তুলেছেন একটি আসহাবে সুফফা। অর্থাৎ কুরআন শিক্ষাকেন্দ্র। আন্তর্জাতিক মানের হিফজ বিভাগ চালু রেখেছেন আপাতত। অতি শীঘ্রই কিতাব বিভাগ করবেন মারকাজুত আরাবিয়া বাংলাদেশ।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গতকাল (২ নভেম্বর) মজলিসে তালিমুস সুন্নাহ'র মাসিক ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়েছে মন জুড়ানো এই প্রতিষ্ঠানটিতে। সকাল থেকেই শত শত আলেম ওলামার বিচরণে এক অপরূপ সৌন্দর্য ধারণ করেছিল আলমনগর হাউজিং। যেখানে মাওলানা আইয়ুবীর হাতে গড়া প্রতিষ্ঠান মারকাযুত তারবিয়া বাংলাদেশ।

ইসলাহী মজলিসে উপস্থিতির সংখ্যা এই পরিমাণ ছিল- বিশাল পরিসরের মাদরাসার হল রুমটি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। দেশের শীর্ষ আলেম, বিভিন্ন মসজিদের খতিব ও ইমাম এতে দলে দলে যোগ দেন। শুধু ঢাকা নয় ঢাকার বাইরে থেকেও এসেছেন অনেকে। ঢাকা ও তার আশপাশের এলাকার আলেমগণ সকালে এসে পৌঁছলেও ঢাকার বাইরের আলেমগণ এসে পৌঁছেছিলেন গতকাল রাতেই। আত্মশুদ্ধির জন্যই মূলত তাদের এই ত্যাগ ও কুরবানী।

আর করবেই না বা কেন? ইসলাহী মজলিসে উপস্থিত ছিলেন, পীরে কামেল শায়খ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মুখপাত্র মাওলানা হামেদ জহিরীসহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম। একে একে ইসলাহী বয়ান করেন তারা। এর আগে মজলিসে তালিমুস সুন্নাহ নির্দিষ্ট আমল এর কার্যক্রম চলে।

অনুষ্ঠানটি শুরু হয় মজলিসে তালিমুস সুন্নাহ-এর মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এর স্বাগত বক্তব্যের মাধ্যমে। তারপর পর্যায়ক্রমে আমন্ত্রিত মেহমান আগত ওলামাদের উদ্দেশ্য ইসলাহী বয়ান পেশ করেন।

বেলা ১২টায় উপস্থিত আলেমদের উদ্দেশ্যে ইসলাহী বয়ান পেশ করেন মাওলানা মামুনুল হক। তিনি বলেন, “গোপনে আমল করলে এর প্রতিদান বেশি পাওয়া যায়। আমল যত বেশি গোপনে হয় তার পাওয়ার তত বেশি বেড়ে যায়। আমাদের আকাবীররা সব সময় চেষ্টা করতেন কীভাবে আমল গোপন রাখা যায়। আমল সম্পর্কে মানুষ জেনে যাক এটা কখনোই তারা চাইতেন না। তারা চাইতেই তাদের আমল যেন গোপন à¦