রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফ্রান্সে লরি থেকে ৩১ পাকিস্তানি শরণার্থী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্সের একটি লরি থেকে জীবিত অবস্থায় অন্তত ৩১ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধারকৃত সকলেই পাকিস্তানের নাগরিক।

জানা যায়, বেশ কিছুদিন যাবত তারা দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরে আত্মগোপনে ছিলেন। পরে শুক্রবার (১ নভেম্বর) নিরাপত্তা বাহিনীর অভিযানে লরিটি থেকে তাদের শনাক্ত করা হয়।

গতকাল শনিবার (২ নভেম্বর) স্থানীয় প্রসিকিউটরদের বরাতে গণমাধ্যম জানায়, অভিবাসীদের বহনকারী লরিটির চালকও একজন পাকিস্তানি নাগরিক। এরই মধ্যে তাকেও আটক করা হয়েছে।

এদিন ফ্রান্স এবং ইতালি সীমান্তে রুটিন নজরদারির সময় একটি লরিতে সেই ৩১ পাকিস্তানি অভিবাসীকে দেখতে পায় পুলিশ। যাদের মধ্যে তিনজন কিশোর। বর্তমানে এদের সবাইকে ইতালি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ দিকে মাত্র কয়েকদিন আগে বেলজিয়ামে একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে জীবিত অবস্থায় ১২ অভিবাসীকে উদ্ধার করা হয়। যাদের মধ্যে ১১ জনই সিরিয়ান এবং বাকি একজন সুদানি নাগরিক। অভিযানে উদ্ধারকৃত সকলেই পুরুষ।

পুলিশ সূত্রের বরাতে গণমাধ্যমের দাবি, ফল এবং শাক-সবজি বহনকারী একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে সেই অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়েছিল।

অপর দিকে গত মাসে লন্ডনের পূর্বাঞ্চলীয় একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। যদিও ভয়াবহ সেই ঘটনায় এরই মধ্যে তদন্তে নেমেছে পুলিশ। নিহতদের মধ্যে সকলেই ভিয়েতনামের নাগরিক। লন্ডনের ট্রাক থেকে উদ্ধারকৃত অভিবাসীর মধ্যে ৩১ জন পুরুষ এবং বাকি আটজন নারী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ